একই নাটকে পূর্ণিমা ও শহীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরবীন ব্যান্ডের শিল্পী শহীদ প্রথম অভিনয় করেন মুহাম্মদ মোস্তফা কামালের চলচ্চিত্র ছায়া-ছবিতে। এবার একই পরিচালকের একটি নাটকে অভিনয় করছেন তিনি। নাম অফসাইড। আর নাটকে শহীদ অভিনয় করছেন পূর্ণিমার সঙ্গে।শহীদ বলেন, ‘ছায়া-ছবিতে আমি অভিনয় করেছি একটি গানের দৃশ্যে। এবার পরিচালকের কাছ থেকে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। কারণ, এখানে আমাকে অভিনয় করতে হবে পূর্ণিমার সঙ্গে। তবে পরে কাজের সময় পরিচালক ও পূর্ণিমা—দুজনের কাছ থেকেই অনেক সহযোগিতা পেয়েছি। নাটকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি।’মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘নাটকটি তৈরি করছি ঈদের জন্য। একটু ভিন্নতা আনার জন্য শহীদকে নিয়েছি।’ নাটকে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, এজাজুল ইসলাম ও সোহেল খান।