একই নাটকে মিমো ও মৌসুমী
একজন ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার বিজয়ী মিমো, অন্যজন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী। এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে নাটকে অভিনয় করছেন। নাম ‘ভালোবাসায় ফেরা’। রচনা সাগর জাহান ও পরিচালনা করবেন জিয়াউদ্দিন আলম।২০ এপ্রিল থেকে রাঙামাটির মনোরম লোকেশনে নাটকটির শুটিং হবে বলে জানা গেছে। নাটকের গল্প গড়ে উঠেছে, দুই নব দম্পতির মধ্যকার বিভিন্ন কলহকে কেন্দ্র করে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিমো বলেন, ‘আমরা দুজনই খুলনার মেয়ে। একসঙ্গে দুজন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম। পরে সে অবশ্য লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া আমরা একসঙ্গে বেশ কয়েকটি ফটোশুটেও অংশ নিয়েছিলাম। এবার একসঙ্গে নাটকে অভিনয়ও করতে যাচ্ছি। আশা করছি, ভালো একটি কাজ হবে।’মৌসুমী আজ বুধবার সকালে চ্যানেল আইয়ের ‘সেরাকণ্ঠ নাইট’ অনুষ্ঠানে অংশ নিতে কাতারে গেছেন। আগামীকালের অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। ফিরবেন ৯ এপ্রিল।মিমো ও মৌসুমী ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও আদনান।