একই নাটকের চারটি প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরণ্যক নাট্যদল সম্প্রতি মঞ্চে এনেছে সফোক্লিসের অয়দিপাউস অবলম্বনে নতুন নাটক ইতি ইয়োকাস্তে। নাট্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনী হবে সন্ধ্যা সোয়া ছয়টায়, অন্যটি রাত সাড়ে সাতটায়।