একই নাটকের সব দৃশ্যে মৌসুমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি এক ঘণ্টার নাটকের সবগুলো দৃশ্যে অভিনয় করছেন মৌসুমী। গত শনিবার নাটকটির শুটিং শুরু হয়েছে উত্তরার একটি বাড়িতে। মৌসুমী বললেন, ‘শহরের একটি ফ্ল্যাটে মেয়েটি একা জীবন কাটাচ্ছে। কিন্তু সে যথেষ্ট আত্মবিশ্বাসী। এই নাটকে আমাকে কয়েক ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে হচ্ছে। একজন নারীর মনস্তাত্ত্বিক জগৎকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ অতঃপর এক কাপ চা নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন পার্থ সরকার। এই নাটকে মৌসুমীর সঙ্গে আরও অভিনয় করছেন সজল। রোজার ঈদে এই জুটি অভিনয় করেন একই পরিচালকের টু বি অর নট টু বি টেলিছবিতে। পরিচালক জানান, প্রতিটি দৃশ্যেই শেলী চরিত্রের উপস্থিতিটা খুব প্রয়োজন। গল্পটাই সে রকম। এই চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি।