একই নির্দেশকের তিনটি নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ, বাংলার মাটি বাংলার জল এবং রক্তকরবী—তিনটি নাটকই নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। আর নাটকগুলো মঞ্চস্থ হবে আজ থেকে আগামী রোববার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আতাউর রহমান জানান, রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ নাটকটি মঞ্চে এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা রেপার্টরি, বাংলার মাটি বাংলার জল পালাকার আর নাগরিক নাট্য সম্প্রদায় রক্তকরবী।
আতাউর রহমান বলেন, ‘পর পর তিন দিন একই মঞ্চে আমার তিনটি নাটকের প্রদর্শনী—এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার।’