একই মঞ্চে অমিতাভ-সৌরভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার একই মঞ্চে দেখা যাবে অমিতাভ বচ্চন ও সৌরভ গাঙ্গুলিকে। তবে কোনো সিনেমার অনুষ্ঠানে নয়, ক্রিকেটের আঙ্গিনায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে যোগদানের ব্যাপারে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একত্র হচ্ছেন তাঁরা। শাহরুখ খানের বাড়ির পাশেই পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডসে আজ শুক্রবার এক সাক্ষাত্কারে অমিতাভ বচ্চন জানান, সিনেমায় আসার আগে ক্রিকেটই ছিল তাঁর প্রিয়। তবে ব্যাটিংয়ের চেয়ে তাঁর ভালো লাগত বোলিং করতে। বাঁ-হাতি স্পিনার হওয়ার ইচ্ছা ছিল। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বলিউড বনাম ক্রিকেটারদের প্রীতি ম্যাচে স্পিন বলও করেছিলেন। কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।