একই মঞ্চে ১০ ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর একই মঞ্চে গান করবে গত শতকের নব্বইয়ের দশকের ১০টি জনপ্রিয় ব্যান্ড। ব্যান্ডগুলো হলো: ফিডব্যাক, সোলস, এলআরবি, নগর বাউল (জেমস), ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ডিফরেন্ট টাচ, নোভা, আর্ক এবং প্রমিথিউস। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড। কনসার্ট শুরু হবে বেলা আড়াইটায়।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে কনসার্টের বিভিন্ন দিক তুলে ধরেন বিভিন্ন ব্যান্ডের প্রতিনিধি, আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সুফিয়ানার পরিচালক শফিকুল ইসলামসহ আরও অনেকে। আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসা-সহায়তায় তহবিল গঠনের জন্য আমরা এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। কনসার্ট থেকে পাওয়া অর্থ হাসপাতালে আসা গরিব ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।’