একই মঞ্চে ১৭টি দেশের শিল্পীদের সঙ্গে কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭টি দেশের শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কোনাল। মালয়েশিয়ায় বাংলাদেশের চ্যানেল আই, এটিএন বাংলা ও বাংলাভিশন এবং দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার ১৬টি দেশের টেলিভিশন চ্যানেলের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে এবিএন এক্সেস। কাল শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ইনডোর স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টে ১৭টি দেশের ১৭ জন শিল্পীকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোনাল বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে।’ কোনাল জানান, আজ শুক্রবার কুয়ালালামপুরে ১৭টি দেশের শিল্পীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনেও অংশ নেবেন তিনি। কনসার্টে প্রত্যেক শিল্পী গান করার জন্য সময় পাবেন ১০ মিনিট। এই সময়ের মধ্যে কোনাল একটি বাংলা লোকগান ও একটি ইংরেজি গান গাওয়ার পরিকল্পনা করেছেন।