একই মাসে নীরবের তিনটি ছবি
নীরব অভিনীত গুরুভাই ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। এরপর গত নয় মাস প্রেক্ষাগৃহে তাঁর নতুন কোনো ছবি ছিল না। অক্টোবর মাসটা নীরবের জন্য এবার একটু অন্য রকম হবে। ওই মাসে তাঁর অভিনীত তিনটি ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। নীরব জানান, ১ অক্টোবর মুক্তি পাবে শেখ নজরুল ইসলাম পরিচালিত বড়লোকের দশ দিন গরিবের এক দিন, ২২ অক্টোবর এম ডি মানিক পরিচালিত বলো না তুমি আমার এবং ২৯ অক্টোবর মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান পরিচালিত মা আমার চোখের মণি।নীরব জানান, বড়লোকের দশ দিন গরিবের এক দিন ছবিতে তিনি অভিনয় করেছেন নিপুণের সঙ্গে, বলো না ভালোবাসি ছবিতে আরও অভিনয় করেছেন শাকিব খান, শখ ও তমা মীর্জা এবং মা আমার চোখের মণি ছবিতে শাবনূরের ভাইয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। ছবিতে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুচরিতা। নীরব জানান, তাঁর অভিনীত চারটি ছবি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।