একক অভিনয় উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক একক অভিনয় উৎসব শুরু হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসব আয়োজন করেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও শিল্পকলা একাডেমি।
উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠন আইটিআই বিশ্ব কেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ কেন্দ্রের প্রধান নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। বাংলাদেশের শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে বীরাঙ্গনার বয়ান।
আজ পরীক্ষণ থিয়েটার হলে ধ্রুপদি অ্যাকটিং অ্যান্ড ডিজাইন স্কুল ‘নভেরা’ ও স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদল হেলেন কেলার মঞ্চস্থ করবে।