প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্র ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক একক অভিনয় উৎসব চলছে। গতকাল রোববার ছিল এই উৎসবের চতুর্থ দিন। গতকাল পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো ভিয়েতনামের লে নক থিয়েটারের প্রযোজনা দ্য বিউটি ইন। আজ একই মিলনায়তনে সন্ধ্যা ৭টায় কলকাতার আমতা পরিচয় মঞ্চস্থ করবে এলাদিদি। কাল ১৩ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) মঞ্চস্থ করবে গহনযাত্রা।