একক অ্যালবাম ‘এক নিমিষে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমনো দিন গেছে যে একটি গানের রেকর্ডিংয়ের জন্য আমাকে একেবারে ভোর পর্যন্ত কাজ করতে হয়েছে। শুধু তা-ই নয়, আমি যখন অ্যালবামটির কাজ শুরু করি, তখন থাকতাম কুমিল্লা সেনানিবাসে। কুমিল্লা থেকে আমাকে প্রায়ই গানের রেকর্ডিংয়ের জন্য ঢাকায় আসতে হয়েছে। এ জন্য অবশ্য আমার স্বামীর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ, তাঁর উৎসাহ ও অনুপ্রেরণা না থাকলে আমি হয়তো এতদূর পর্যন্ত আসতে পারতাম না। এমনকি আমার পক্ষে গানের অ্যালবামও বের করা সম্ভব হতো না।’ কথাগুলো বলছিলেন গায়িকা সায়রা রেজা। সম্প্রতি আরফিন রুমির সংগীত পরিচালনায় বাজারে এসেছে সায়রা রেজার একক অ্যালবাম ‘এক নিমিষেই’। অ্যালবামটিতে মোট গান রয়েছে ১০টি। এগুলোর মধ্যে তিনটি গানকে একটু ভিন্ন আঙ্গিকে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অ্যালবামটির গানের কথাগুলো হলো—‘না না না তা হবে না’, ‘এক নিমিষে’, ‘কালার কথা কেন বলো আমারে’, ‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’, ‘নাচেরে মন নাচেরে’, ‘যাতনা’, ‘হাজারো কথা’ এবং ‘ধার ধারি না’।সায়রা রেজা আরও বলেন, ‘এক নিমিষে আমার দ্বিতীয় একক অ্যালবাম। এর আগে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে গত বছর ধার ধারি না নামে আরেকটি অ্যালবাম বেরিয়েছিল। মূলত এবারের অ্যালবামটি মেলোডি টাইপের। এখানে আমি লালন শাহ ও শাহ আবদুল করিমের একটি গান গেয়েছি। এ ছাড়া মেলোরক এবং সাঁওতাল ঘরানারও একটি করে গান রয়েছে। বলতে পারেন এটি একটি বৈচিত্র্যপূর্ণ অ্যালবাম।’সংগীতে নিজের পরিকল্পনা সম্পর্কে সায়রা বলেন, ‘অনেকে বলে, আমার গলাটা একটু ভিন্নধর্মী। ফোক ও রক গানের জন্য উপযোগী। আমাদের দেশে এ ধরনের গানের ক্ষেত্রে নারীকণ্ঠের অভাব। আমি এই শূন্যতাটা পূরণ করতে চাই।’