একজন জাহিদ হাসান এবং তিনটি চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম ছিল ঝন্টু মন্টু দুই ভাই। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। এরপর মোহন খানের একটি এক ঘণ্টার নাটকে এ ধরনের কাজ করা হয়েছে। তবে এবার কিন্তু একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। ধারাবাহিকটির নাম কর্তাবাবু। এ মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ছবির শুটিং। নাটকটির নাট্যকার ও পরিচালক অরণ্য আনোয়ার জানালেন, কক্সবাজারকে ঘিরে তৈরি হয়েছে নাটকের গল্প। চেহারার সঙ্গে মিল থাকার কারণে নানা ঝামেলায় জড়িয়ে পড়েন জাহিদ হাসান। পরে জানা যায়, তাঁদের একজন বাবা, অন্য দুজন যমজ ভাই। জাহিদ হাসান বললেন, ‘গোড়াতে আমি নিজেও অবাক হয়েছিলাম। একসঙ্গে তিনটি চরিত্র, পারব তো? এখন মনে হচ্ছে, নাটকটিতে একই সঙ্গে তিন ধরনের অভিনয় করার সুযোগ পাচ্ছি। দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব।’