একজন প্রতারকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্নে পাওয়া কেরামতি দিয়ে রাতারাতি কবিরাজ বনে যায় অনেকেই। সাধারণ মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অঢেল টাকা হাতিয়ে নেয় এদের কেউ কেউ। জীবিকার সন্ধানে ঘুরতে থাকা স্বল্পশিক্ষিত ব্যক্তি “একরামুল কচি” থেকে “শোয়া-বাবা” বনে যাওয়ার গল্পই শোয়া-বাবা।’ নিজের নতুন টেলিছবি নিয়ে বললেন রেদওয়ান রনি। বৈশাখী টিভির ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হবে এটি। টেলিছবিতে শোয়া-বাবার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি বললেন, ‘এবার ঈদে যে কয়টা কাজ করেছি, তার মধ্যে অন্যতম হলো শোয়া-বাবা। আমার খুব ভালো কাজগুলোর মধ্যে বেশির ভাগই রনির সঙ্গে করা হয়েছে। এবারও মনে হয়, একটা ভালো কাজ আমরা করতে পেরেছি।’মোশাররফ আরও বলেন, ‘সবারই একটা চেষ্টা থাকে, দর্শক যেন আনন্দ পায়। এই টেলিছবিতে কিন্তু আরও একটি ব্যাপার কাজ করেছে। তা হলো, ছেলেটি কেন প্রতারণার পথ বেছে নিল—সেই দিকটিও তুলে আনা হয়েছে।’টেলিছবিটি রচনা করেছেন রিঙ্কন শিকদার।