একজন প্রেমিকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনামিকা সাগরকন্যা একজন প্রেমিকের গল্প। প্রেমের জন্য যিনি সারা পৃথিবীর নানা সভ্যতা ও সংস্কৃতি পরিভ্রমণের মধ্য দিয়ে তাঁর স্বপ্নসুন্দরকে খুঁজছেন। কখনো বনলতা, আবার কখনো মালবিকাকে। এ নিয়েই পূজা সেনগুপ্তর নৃত্যনাট্য অনামিকা সাগরকন্যা। আজ প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে এর প্রদর্শনী।
পূজা বলেন, ২০১৪ সালের অক্টোবর মাসে একটি আন্তর্জাতিক উৎসব উপলক্ষে ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে প্রথমবার মঞ্চায়িত হয় অনামিকা সাগরকন্যা। বিশিষ্টজনেরা এর প্রশংসা করেছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠান হিসেবে দেখানো হয়েছিল নৃত্যনাট্যটি।
আজ শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টা ও সাড়ে সাতটায় এর দুটি প্রদর্শনী হবে। নৃত্যনাট্যটি প্রযোজনা করেছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। এর শিল্প পরিচালক ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।