একজন বিখ্যাত লোকের মৃত্যুর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে আজ বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি একজন বিখ্যাত লোকের মৃত্যুর পর। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহারিয়ার নাজিম। অভিনয় করেছেন তারিন, শহীদুজ্জামান সেলিম, মৌসুমী নাগ প্রমুখ। একজন স্বনামধন্য নির্মাতা মারা গেছেন। একজন নায়িকা এসেছে এই নির্মাতার বাসায়। সাংবাদিকদের সে জানায়, এই নির্মাতা আত্মহত্যা করেছে। কিন্তু কেন? তা নিয়ে নির্মাতার পরিবার আর নায়িকার মধ্যে শুরু হয় টানাপোড়েন।