একজন মানুষের দুটো দিকই আছে চরিত্রটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মেট্রো। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন ফাত্তাহ্ তানভীর। নাটকে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি নারায়ণগঞ্জে।নারায়ণগঞ্জে কী করছেন?এখানে জামতলায় একটা ধারাবাহিকের কাজ করছি। নাম রূপান্তরের মানুষগণ। একুশে টিভির পোস্টার ধারাবাহিকের পর কাজী শাহেদুল ইসলাম এটি তৈরি করছেন। তাঁর সঙ্গে আরও আছেন রায়হান খান। কয়েক দিন হলো এখানে এসেছি। শাহেদের লেখা একটু অন্যরকম। ওর নাটকে নানা ধরনের চরিত্র থাকে। সাধারণত একটি নাটকে দুই থেকে তিনটি মূল চরিত্র থাকে। কিন্তু রূপান্তরের মানুষগণ নাটকে প্রধান চরিত্র ১২টি, এমনটা কিন্তু দেখা যায় না।আজ ‘মেট্রো’ ধারাবাহিকটি প্রচারিত হবে।এই নাটকে একদম অন্যরকম একটি চরিত্রে আমি অভিনয় করেছি। এর আগে আর কোনো নাটকে এ ধরনের কাজ করিনি। আর কাজটা করেও বেশ তৃপ্তি পাচ্ছি। অনেক পরিবারের গল্প। শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা জানি না। নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু জানতে চাচ্ছি।একজন রাজনীতিবিদ। প্রভাব বিস্তার করার যথেষ্ট ক্ষমতা আছে। স্ত্রী ও সংসারের ওপর কর্তৃত্ব খাটায়। তার দুই মেয়ে। এক মেয়ে কাউকে না জানিয়ে আমার শিষ্যকে বিয়ে করেছে। এ নিয়ে সংসারে বেশ অশান্তি শুরু হয়।এই নাটকে আপনার চরিত্রটি একটু নেতিবাচক?আমি কিন্তু কোনো চরিত্রকেই ওভাবে দেখি না। প্রত্যেক মানুষের ভালো এবং খারাপ—দুটো দিকই আছে। চরিত্রগুলোকেও সেভাবেই সাজানো হয়। আর আমিও পর্দায় নাটকের চরিত্রটিকে বাস্তব করে তোলার চেষ্টা করি।আপনি এর আগে ‘লালন’ ছবিতে লালনের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই লালনকে নিয়ে গৌতম ঘোষ তৈরি করছেন ‘মনের মানুষ’। এবার কিন্তু আর লালন চরিত্রটি করেননি...প্রথমটি তৈরি করেছিলেন তানভীর মোকাম্মেল। ওটা ছিল লালন ফকিরের জীবন নিয়ে। আর গৌতম ঘোষ যে ছবিটা তৈরি করছেন, সেটা লালন দর্শন নিয়ে। এতে আমি সিরাজ সাঁইয়ের চরিত্রে অভিনয় করেছি। আসলে পরিচালক আমাকে যে চরিত্রের জন্য যখন ভাববেন, সেটাই মুখ্য। অন্য কিছু নয়।  বিনোদন প্রতিবেদক