একজন সেবকের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার নাম সাজু খাদেম।নামের সঙ্গে খাদেম যোগ করেছেন কেন?‘আমি তো যোগ করিনি। বংশপরম্পরায় আমাদের সবার নামের সঙ্গে খাদেম যোগ হয়েছে।’এর অর্থ কী?‘কেন, সেবক!’আপনি কার সেবক?(হেসে দিয়ে) ‘দর্শকদের।’এ রকমই মজার মানুষ তিনি। আবার একাধারে তিনি একজন হাস্যরস দৃশ্যের অভিনয়শিল্পী, একজন শিল্প নির্দেশক, একজন চিত্রশিল্পী, আবার মানুষের কণ্ঠস্বর নকলের ওস্তাদ।কিন্তু আসল পরিচয় কোনটি?‘এখন আমি পেশাদার শিল্পী। আসলে আমার যত প্রতিভা বা গুণের কথা বললেন, এগুলোর প্রতিটিই কিন্তু অভিনয়ের সঙ্গে সম্পর্কিত। যদি এমন হতো যে আমি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতাম, তাহলে কিন্তু এতটা সাবলীলভাবে অন্য কাজগুলো করতে পারতাম না। ফলে এখন অভিনয়ের পাশাপাশি অন্য কাজগুলোও করছি অনায়াসে।’মানুষের কণ্ঠস্বর নকল করেন কী করে?‘এর উত্তর আসলে আমি নিজেও জানি না। তবে অভ্যাসটা কবে থেকে হলো, তা বলতে পারি।যেমন, ছোটবেলা থেকেই আমি সিনেমা দেখতাম। হুমায়ুন ফরীদির অভিনয়ের ভক্ত আমি। তাঁর অভিনয় দেখে দেখে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ফরীদি ভাইয়ের অভিনয় নকল করে দেখাতাম। এতে প্রতিবারই আমি প্রথম পুরস্কার পেতাম। এরপর যখন ঢাকায় এসে নিজেই এ মাধ্যমে জড়িয়ে গেলাম, তখন আস্তে আস্তে যাকেই দেখি, তাকেই নকল করা শুরু করলাম। এ জন্য অনেককেই বিড়ম্বনায় পড়তে হয়।’সেটা আবার কেমন?‘আর বলবেন না। একদিন সকালে নাকি হুমায়ুন ফরীদি ভাই মামুনুর রশীদকে ফোন করেছেন। মামুন ভাই বিশ্বাস করেন না যে তিনি ফরীদি। মামুন ভাই বলেছেন, সাজু, ফাজলামো কোরো না তো সকালবেলা। ফরীদি এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। অগত্যা ফরীদি ভাই ফোন রেখে দিয়ে আমাকে বললেন, এ কী বিড়ম্বনা! ফরীদি ভাই অবশ্য আমাকে বলেছেন যে তুমি ছাড়া আর কেউই আমাকে সুন্দর করে নকল করতে পারবে না। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বিশাল একটা মন্তব্য।’দর্শক নাকি আপনাকে হাস্যরসের দৃশ্যেই বেশি দেখতে চায়?‘কথাটা একদম মিথ্যা নয়। আসলে শায়ের খানের ভোলার ডায়েরি নাটকে কাজ করেই এ অবস্থা হয়েছে। তবে আমি যে শুধুই হাসির নাটকে কাজ করছি, তা কিন্তু নয়। বরং এখন আমি অনেক বেশি সিরিয়াস নাটকে কাজ করছি। এই যেমন ধরেন সীমান্ত নাটকে খুবই সিরিয়াস একটি চরিত্রে কাজ করছি। পৌষ ফাগুনের পালা নাটক বলেন আর উপসংহার বলেন, এসব নাটকে কিন্তু আমি মোটেও হাসির চরিত্রে কাজ করছি না। সুবর্ণা আপা একটি কথা বলেন, যে শিল্পী হাসির নাটকে কাজ করে, সে সব চরিত্রেই নিজেকে মানাতে পারে। এর মধ্যে আমি লেখিকা ও কানা বিজ্ঞানী নামের একটি নাটকে কাজ করলাম। সেখানে আমি ৬০ বছরের একজন বৃদ্ধ। আমার সঙ্গে আছেন সুবর্ণা আপা। আসলে একজন অভিনেতাকে নির্দিষ্ট একটি বিষয়ের ওপর আটকে রাখা যায় না।’সাজু খাদেম এখন ব্যস্ত আছেন হৈহৈ রৈরৈ নাটক নিয়ে। বললেন, ‘জীবনটাই তো এক রকম হৈহৈ রৈরৈ। এই আনন্দ-খুশির মধ্য দিয়েই অভিনয় করে যাচ্ছি, ভবিষ্যতেও এমন করে কাজ করে যেতে চাই। সেই কাজ হতে পারে ছোট পর্দা বা বড় পর্দায়। লোক যদি আমার কাজ দেখে হাসে, তাহলে আমি নিজেও আনন্দিত হব। আবার যদি আমার কাজ কারও মনে দাগ কাটে, তবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। হা...হা...হা...।’