একঝাঁক নতুনের 'সুরিনগর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলের জন্য একাধিক অনুষ্ঠান, ডকুড্রামা নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া। এবার বাংলাদেশের জন্য তিনি তৈরি করলেন একটি চলচ্চিত্র, নাম সুরিনগর। ঢাকা ও লন্ডনে ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন একঝাঁক নতুন মুখ।
সুরিনগর পাক্ষিক আনন্দ আলো প্রযোজিত প্রথম ছবি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিচালক মিনহাজ কিবরিয়া। তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। পরিচালক এবং অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলব সুরিনগর অসাধারণ একটি সিনেমা। এতে যেমন কাহিনির টানটান উত্তেজনা আছে, তেমনই আছে কারিগরি উৎকর্ষও। বিশেষ করে তরুণেরা ছবিটি পছন্দ করবে বলে আশা করছি।’ সুরিনগর ছবিতে আরও অভিনয় করেছেন নায়লা, নীপা, মিজানুর রহমান, কাজল দাস, পুলক হায়দার, ফয়সাল খান, মারজান নিসা, নাজাত প্রমুখ।