একটা শট ৪৮ বার দিতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘পাটিগণিত’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকে অভিনয় করছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে। আপনার কণ্ঠ কেমন যেন মনে হচ্ছে। অসুস্থ নাকি?তা একটু বলতে পারেন। এখন মাসের ৩০ দিনই কাজ করতে হচ্ছে। এতটুকু অবসর নেই। লাইট, ক্যামেরা আর অ্যাকশন শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছি। সকাল নয়টায় স্পটে আসি আর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত ১২টা বেজে যায়। এবার একটু বিশ্রাম নিতে চাই। একেবারে নয়, কয়েকটা দিন। কিন্তু সেই সুযোগটাও পাচ্ছি না। এখন কী কাজ করছেন?উত্তরায় হইচই বাড়িতে যাচ্ছি। ওখানে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এতে আমার চরিত্রের নাম ‘পারমিতা’। নাটকের নাম-ভূমিকাতেই অভিনয় করছি আমি। ‘পাটিগণিত’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকের পরিচালক এতটাই খুঁতখুঁতে যে একটা শট আমাদের ৪৮ বার দিতে হয়েছে। নাটকে আমি শাড়ি পরে কোচিংয়ে যাই। এই পোশাকে রিকশায় উঠতে খুব অসুবিধা হয়। তাই আমার জন্য একটা মোড়া রাখা থাকে। মোড়াকে সিঁড়ি হিসেবে ব্যবহার করি। নাটকে আশপাশের সবাইকে খুব ধমক দিই। এ ব্যাপারটা আমি খুব উপভোগ করি। এই ইউনিটে যাঁরা কাজ করেন, তাঁদের সবার কাঁধে একটা গামছা থাকে। দেখতে দারুণ লাগে।‘লীলাবতী’ ধারাবাহিকটির প্রচার কবে শুরু হচ্ছে?এপ্রিল মাসে। আমি বলব, এটা আমার অভিনয়-জীবনের অন্যতম একটা ভালো কাজ হয়েছে। এখানে আমরা যাঁরা কাজ করেছি, সবার মধ্যেই ভালো কিছু করার একটা প্রতিযোগিতা ছিল। ধারাবাহিকে আমিই লীলাবতী।‘এই তো প্রেম’ ছবির খবর কী?সোহেল আরমানের এই ছবির অনেক কাজ হয়ে গেছে। সম্প্রতি নাটোরের রানি ভবানীর জমিদারবাড়িতে কাজ হয়েছে। এখানে আমি আর শাকিব খান অভিনয় করেছি। মাঝেমধ্যে অনেক রাত পর্যন্ত শুটিং হতো। তখনো হাজার হাজার উত্সুক মানুষ সেখানে শুটিং আর শাকিবকে দেখার জন্য বসে থাকত। সে এক অভূতপূর্ব দৃশ্য। ছবির গানের দৃশ্যায়নের কাজ এখনো বাকি আছে। শিগগিরই এই অংশের কাজ হবে। বিনোদন প্রতিবেদক