একটা সফল উৎসব করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার শেষ হলো থিয়েটার আর্ট ইউনিটের দুই দশক পূর্তিতে আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসব শেষে পুরো আয়োজন নিয়ে কথা হলো থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারীর সঙ্গে।১১ দিনের উৎসব শেষ হলো। আপনার দৃষ্টিতে উৎসবটি কেমন হলো?আমি বলব, একটা সফল উৎসব করেছি। আমরা যা ভেবেছিলাম, প্রতিদিন তার চেয়ে অনেক বেশি দর্শক এসেছিলেন। প্রায় সব কটি নাটকের প্রদর্শনীতেই মিলনায়তন দর্শকপূর্ণ ছিল। নাটকের দর্শকের পাশাপাশি নাট্যজনেরাও ছিলেন। বিদেশি কয়েকজন অতিথিও এসেছিলেন। মিলনায়তনের বাইরেও অনেক আয়োজন ছিল; সেসব দেখতেও প্রতিদিন অনেক দর্শক এসেছিলেন।এ উৎসবে দেশের বাইরের কয়েকটি নাটকের দল অংশ নিয়েছে। এই দলগুলোকে আমন্ত্রণ জানানোর কারণ কী?আমাদের আমন্ত্রণে এ উৎসবে অংশ নিয়েছে কলকাতার স্বপ্নসন্ধানীর পাশাপাশি মুর্শিদাবাদের ঋত্বিক ও রঙ্গাশ্রম আর ভোপালের রং বিদূষক এবং নেপালের কাঠমান্ডুর মান্দালা থিয়েটার। তারা মঞ্চস্থ করেছে ছয়টি নাটক। বাইরের দলগুলোর কাছ থেকে আমরা নানা আঙ্গিক এবং নাটকের নির্মাণকৌশল সম্পর্কে জেনেছি। আমরা সমৃদ্ধ হয়েছি। দর্শক তাদের কাছ থেকে নতুন কিছু পেয়েছেন।দেশের নাট্যদলগুলোর নাটক দেখে দর্শক কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন?দেশের ১৪টি নাট্যদল ১৫টি নাটক মঞ্চস্থ করেছে। সব কটিই কিন্তু জনপ্রিয় নাটক। উৎসবে আমরা কোর্ট মার্শাল নাটকের ২০০তম প্রদর্শনী করেছি। সব কটি নাটকের ব্যাপারেই দর্শকদের যথেষ্ট আগ্রহ লক্ষ করেছি। আমরা সেমিনারও করেছি।এবার পাবনার চাটমোহরের সমন্বয়ক থিয়েটারকে ‘এস এম সোলায়মান প্রণোদনা’ দেওয়া হয়েছে। এই দলটির ব্যাপারে আগ্রহী হলেন কেন?প্রত্যন্ত অঞ্চলের এই দলের সদস্যরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। যেমন—কাঠমিস্ত্রি, কৃষক, দিনমজুর, কুমোর। সারা দিন কাজ শেষে রাতে তাঁরা বিভিন্ন বাড়ির উঠানে, বাজারে, রাস্তার ধারে দোকানের সামনে নাটক করে। এমন একটি দলকে ‘এস এম সোলায়মান প্রণোদনা’ দিতে পেরে আমরা গর্বিত।