একটি অনন্য ব্যান্ড-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসার্টে জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশন পরিবেশিত হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের  পরিচালনায় l ছবি: প্রথম আলো
কনসার্টে জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশন পরিবেশিত হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিচালনায় l ছবি: প্রথম আলো

এই আওয়াজ কি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পৌঁছাচ্ছে? বললেন উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল। অর্থাৎ ওই দেশ দুটোর দর্শকেরা টেলিভিশনে দেখছেন কি এই কনসার্ট?
১৯৭১ সালের ৭ মার্চ তখনকার রেসকোর্স ময়দানে জমায়েত হয়েছিল বাঙালিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শোনার জন্য দলে দলে মানুষ এসেছিল। সেই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল এই কনসার্টের জন্য। গতকাল শনিবার সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড রিসার্চের তত্ত্বাবধানে ইয়ং বাংলা আয়োজন করেছিল ‘জয় বাংলা’ কনসার্ট। উপস্থাপক আবার বললেন, ‘১৯৭১ সালের ৭ মার্চের প্রেরণায় আমরা পেয়েছি এই দেশ।’
এরপর এক অনন্য সুরের মূর্ছনায় আপ্লুত হলো গোটা স্টেডিয়াম। জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশন যখন পরিবেশিত হচ্ছিল তখন গ্যালারি ও মাঠের সব দর্শক দাঁড়িয়ে গেলেন। এই অসাধারণ বাদনটি পরিবেশিত হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিচালনায়। এরপর ছিল ‘সব কটা জানালা খুলে দাও না’ গানের অর্কেস্ট্রেশন।
মঞ্চে আসে ব্যান্ডদল শূন্য। উপস্থাপিকা মুনমুন তাদের পরিচয় করিয়ে দেন। তারা জনপ্রিয় ‘শত আশা’ গানটি গেয়ে; পর পর গায় ‘জয় বাংলা বাংলার জয়’, ‘মহাজন’, ‘চলো বাংলাদেশ’ এবং সবশেষে ‘ভাগো’। গতকাল এই আয়োজনটি মাতিয়েছিল আর্বোভাইরাস, নেমেসিস, শিরোনামহীন, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, আর্টসেল, ওয়ারফেজ।
শিরোনামহীন মঞ্চে ওঠার আগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি লেজার শো পরিবেশিত হয়। ৭ মার্চে একটি অনবদ্য সংগীত মূর্ছনায় সিক্ত হলো দর্শক-শ্রোতা। এ যেন ঐতিহাসিক দিনটিকে নতুন করে মনে করিয়ে দিল, বুঝিয়ে দিল জনজীবনে সুস্থতার প্রয়োজনীয়তার কথাও।