একটি কাল্পনিক চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের ‘মোর প্রিয়া হবে এসো রানী’ গানটির ছায়া অবলম্বনে তৈরি হলো টেলিছবি। নাম খোঁপায় তারার ফুল। নির্মাতা সূত্রে জানা গেছে, গানটির মূল ভাবের সঙ্গে মিলিয়ে কয়েকটি কাল্পনিক চরিত্র এখানে তৈরি করা হয়েছে। এদের একজন শশী, অন্যজন নাসিম। আছেন একজন সংগীতশিক্ষকও। শশীকে ঘিরেই এই টেলিছবির মূল ভাবনা।শশী চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। তিনি বলেন, ‘শশী সরাসরি নজরুল সাহিত্যের কোনো চরিত্র নয়। কিন্তু নজরুলের অন্যান্য নারী চরিত্রের সঙ্গে মিলিয়েই তাকে তৈরি করা হয়েছে। গানটির সঙ্গে পুরো নাটকের গল্পের একটা চমৎকার মিল রয়েছে। পুরো আয়োজনটিই একটু ব্যতিক্রমী।’টেলিছবির গল্পে তুলে ধরা হয়েছে চল্লিশের দশককে। পরিবেশ, শিল্পীদের সাজ ও পোশাকে সেই সময়টাকেই ধরা হয়েছে।পুরো টেলিছবির কাজ হয়েছে ঢাকার রোজ গার্ডেন ও পুবাইলে। নজরুলজয়ন্তীর জন্য এটি তৈরি করেছেন আলভী আহমেদ। নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসাইন। টেলিছবিতে আরও অভিনয় করেছেন শাহেদ।