একটি গান, ১৫টি ব্যান্ড ও একটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত আজম খানের জন্মদিন ২৮ ফেব্রুয়ারি। এই দিনটিকে ‘গুরু দিবস’ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন শিল্পী। তাঁদের মতে, এই দিনে যে যাঁর গুরুকে শ্রদ্ধা জানাবেন। এবার এই গুরু দিবসকে নিয়ে গান লিখেছেন কবি কাজী রোজী। শিরোনাম ‘গুরু দিবসের গান’। সুর ও সংগীত পরিচালনা করছেন প্রমিথিউসের বিপ্লব। আর গানটিতে কণ্ঠ দিচ্ছে দেশের ১৫টি ব্যান্ড। তবে একসঙ্গে নয়, প্রতিটি ব্যান্ড আলাদাভাবে। ব্যান্ডগুলো হলো প্রমিথিউস, উচ্চারণ, সাবকনসাস, বিস্ময়, ব্যাসার্ধ, ট্র্যাপ, ডার্ক, শহরতলী, যড়ঋতু, ইফতি, বর্তমান, বেদুইন, প্রিজম, মৃত্যুঞ্জয় ও স্পার্ক। গানটির সঙ্গে আরও কয়েকটি ব্যান্ডের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে।
গুরু দিবসের গান অ্যালবামটি তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বিপ্লব। গতকাল শনিবার তিনি বলেন, ‘অ্যালবামের কাজ চলছে। শেষ হতে আরও ১০-১২ দিন লাগবে। এই একটি গান কথা ও সুর ঠিক রেখে প্রতিটি ব্যান্ড আলাদাভাবে নিজস্ব গায়কিতে উপস্থাপন করছে। অডিও সিডি আকারে নয়, জিরো ডিগ্রি ডটকম থেকে অ্যালবামটি ঈদ উপলক্ষে অনলাইনে ছাড়া হবে।’