একটি ছবিই বদলে দেয় সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণিমা। ছবি: আনন্দ
পূর্ণিমা। ছবি: আনন্দ

১৯৯৭ সালে এ জীবন তোমার আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এরপর আরও সাত-আটটি ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু পরে শহিদুল ইসলাম খোকনের যোদ্ধা ছবিতে অভিনয় করে চলচ্চিত্রজীবনের মোড় ঘুরে যায় পূর্ণিমার।
পূর্ণিমার ভাষায়, ‘২০০০/২০০১ সাল হবে। শহিদুল ইসলাম খোকনের যোদ্ধা ছবিতে রুবেলের বিপরীতে অভিনয়ের সুযোগ হয় আমার। তখন শহিদুল ইসলাম খোকন একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছিলেন। যা হোক, যোদ্ধা ছবির শুটিং শুরু হলো। আমার চরিত্রটি এমন—কখনো ক্যানভাসার, কখনো ভিক্ষুক আবার খলনায়কদের আস্তানায় ড্যান্সার।’
ছবিতে কাজ করতে গিয়ে একাধিক চরিত্রের মেকআপ-গেটআপ নিতে হয়েছে পূর্ণিমাকে। খলনায়কের আস্তানায় ড্যান্সার হিসেবে নাচতে গিয়ে তঁার মুখ থেকে শুরু করে পুরো শরীরের কালো রঙে মেকআপ নিতে হয়। ওই সময় ছবিটি মুক্তির আগেই চলচ্চিত্রপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মুক্তির এক সপ্তাহ আগে থেকে পূর্ণিমা আর রুবেলের আলাদা আলাদা ছবি দিয়ে বড় বড় রঙিন পোস্টার ঢাকা এবং ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া হয়। মুক্তির পর ছবিটি ব্যবসায়িক দিক থেকে দারুণ সাফল্য পায়। আর চলচ্চিত্রে পূির্ণমার ব্যস্ততা বেড়ে যায়। একের পর এক ভালো ভালো ছবিতে ডাক পান তিনি। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, মাটির ঠিকানাসহ একাধিক সফল ছবিতে অভিনয় করেন।
পূর্ণিমা বললেন, ‘আমি মনে করি, যোদ্ধা ছবিটি আমার চলচ্চিত্রজীবনের টার্নিং পয়েন্ট।’