পুতুল, আপনি এখন কোথায়?আমি এখন ময়মনসিংহে। গ্রামীণফোনের আয়োজনে একটি কনসার্টে গান করতে এসেছি। এখানকার সার্কিট হাউসের জিমনেসিয়াম মাঠে গান করে রাতেই ঢাকায় ফিরব।এত তাড়াহুড়ো কিসের?কাল (শুক্রবার) আবার এশিয়ান টেলিভিশনের একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেব। এ ছাড়া এখন তো কনসার্টের মৌসুম।তার মানে ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে?ঠিক ধরেছেন। আগামী ২০ তারিখ পর্যন্ত একটি দিনও ফাঁকা নেই। বেশির ভাগ দিনই শো আর বাকি দুটি দিন ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানের উপস্থাপনা।আজ তো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা প্রচারিত হবে। এটি এখন কোন পর্যায়ে আছে?ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত আছি। এবারের আসরে আমরা এখন সেরা ৩৪ জনকে নিয়ে কাজ করছি। আমার মনে হয়েছে, এবারের প্রতিযোগীরা প্রাতিষ্ঠানিকভাবে যেমন শিক্ষিত, গানেও তেমনভাবে পারদর্শী। সত্যি কথা বলতে, এবারের প্রতিযোগীরা জেনে, বুঝে শিখে এসেছে।আপনি নিজেও তো সংগীত নিয়ে পড়াশোনা করছিলেন?আমি এখন ইওডায় সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছি। আর একটি সেমিস্টার বাকি।এরপর কী করবেন?সংগীতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আপাতত যদি তা না হয়, তাহলে গানই চালিয়ে যাব।