একটি পল্লিগানের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে গতকাল বক্তৃতা করেন নায়করাজ রাজ্জাক l প্রথম আলো
রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে গতকাল বক্তৃতা করেন নায়করাজ রাজ্জাক l প্রথম আলো

দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ হল মঞ্চের সাজটি গতকাল ছিল একটু ভিন্ন। পেছনে ছিল মুখোশ লাগানো, কাগুজে পাখি ঝুলছিল মঞ্চজুড়ে। মঞ্চে বসা যন্ত্রশিল্পীদের হাতে ছিল সব দেশজ বাদ্যযন্ত্র। কণ্ঠ ও যন্ত্রে বেজে উঠেছিল বাংলার পল্লিগান।
স্টার মেলোডিজ ও দ্য ডেইলি স্টার-এর আয়োজনে বাংলা গানের নিয়মিত আসরে এবার ছিল বাংলা লোকসংগীতের কালজয়ী স্রষ্টাদের গান। পরিবেশিত হয় মহাকবি আলাউল, জালাল উদ্দিন খাঁ, লালন সাঁই, কবি জসীমউদ্দীন, শাহ আবদুল করিম, হাসন রাজা, আব্বাসউদ্দীন, রাধারমণ দত্ত প্রমুখের গান। পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, ওয়াকিল আহাদ, নূরজাহান আলিম, তানভীর আলম, সিঁথি সাহা ও কামাল হোসেন। শিল্পীদের কণ্ঠে বেজে ওঠে ‘ভব সিন্ধু মোরে কর পার’, ‘দিন গেলে আর দিন হবে না’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘দেহ গড়ি সন্ধান করি’ ইত্যাদি গান। এর আগে দেশীয় যন্ত্রে রাগ কাফি বাজান অনুপম বিশ্বাস ও তাঁর দল। অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল সীমান্তিক।