একটি প্রেম, একটি দুর্ঘটনা আর কিছু প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারণ তোমায় ভালোবাসি ছবির কাজের ফাঁকে সাব্বির আহমেদ ও বীথি
কারণ তোমায় ভালোবাসি ছবির কাজের ফাঁকে সাব্বির আহমেদ ও বীথি

বড় ভাই গোলাম রাব্বানী বিপ্লব পরিচালক হিসেবে যথেষ্ট পরিচিত। ছোট ভাই গোলাম মোস্তফা শিমুলও চলচ্চিত্র পরিচালনা করছেন। এরই মধ্যে তৈরি করেছেন অণুক্রোশ নামে একটি ছবি। যুদ্ধশিশু এবং তার পিতৃত্ব দাবি করে সামনে এসে দাঁড়ানো এক বৃদ্ধের গল্প নিয়ে তৈরি হয় ছবিটি। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। গত ২৮ মার্চ চ্যানেল আইয়ে দেখানোর পাশাপাশি একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ১০ মে শিমুল শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ। নাম কারণ তোমায় ভালোবাসি। অভিনয় করছেন সাব্বির আহমেদ, বীথি প্রমুখ। তাঁরা দুজন ছোট পর্দার শিল্পী। বিথী এর আগে গ্রামীণফোনের ‘আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলারে’ বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন৷ এবারই প্রথম তাঁরা কাজ করছেন চলচ্চিত্রে।
শিমুল বললেন, ‘আমার এই ছবির বাজেট কিন্তু কোটি টাকার ওপরে। তার বেশির ভাগই খরচ হচ্ছে ছবির কারিগরি কাজে।’
শিমুল জানালেন, তাঁর এই ছবির গল্পটি হলো একটি প্রেম, একটি দুর্ঘটনা এবং তা থেকে কিছু প্রশ্ন নিয়ে।
সাব্বির বলেন, ‘আমি টিভির নাটক করেছি। চলচ্চিত্রে কাজ করব, এমন স্বপ্ন তো অনেক দিন থেকেই দেখছি। কারণ তোমায় ভালোবাসি আমার প্রথম ছবি। পুরো মেধা আর শ্রম দিয়ে ভালো কিছু করার চেষ্টা করছি।’