বিনোদিনী/একটি মানুষ কিনতে চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক বিনোদিনী/একটি মানুষ কিনতে চাই। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে অভিনয় করেছেন মীম, মিলন প্রমুখ। মধ্য বয়সী লোকটির সঙ্গে নাগরদোলায় যে দুলছে, সে বিনোদিনী। সিনেমা হলে একজন বৃদ্ধের সঙ্গে সিনেমা দেখে যে আবেগাপ্লুত হয়ে ওঠে, সে বিনোদিনী। পার্কে, স্টেশনে, রিকশায় যে নারী যুবকের মনোরঞ্জনে ব্যস্ত, তার নাম বিনোদিনী।