একতার অফিসে আয়কর বিভাগের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালাজি টেলিফিল্মসের কর্ণধার ও প্রযোজক একতা কাপুরের অফিসে আজ অভিযান চালিয়েছে ভারতের আয়কর বিভাগের একশো সদস্যের একটি দল। একতার বিরুদ্ধে সম্ভাব্য কর ফাঁকির আলামত সংগ্রহ করতেই এ অভিযান চালানো হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত একতার অফিসের পাশাপাশি তাঁর বাসায়ও অভিযান চালিয়েছেন আয়কর বিভাগের কর্মকর্তারা। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘এনডিটিভি’।‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘রাগিনি এমএমএস’, ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে বালাজি টেলিফিল্মসের অঙ্গ প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স। ৩ মে মুক্তি পাচ্ছে এই প্রতিষ্ঠানের বড় বাজেটের ছবি ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। এ ছাড়া, বালাজি টেলিফিল্মসের বেশ কয়েকটি টিভি ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে।