একমি-এবিসি বৈশাখী কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে একমি ও এবিসি রেডিও আয়োজন করেছে ‘একমি-এবিসি বৈশাখী কন্যা ১৪২১’ প্রতিযোগিতা। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈশাখী সাজে সেজে আসবেন মেয়েরা। তাঁদের মধ্য থেকে ১৫ জনকে বাছাই করে তাঁদের ছবি দেওয়া হবে এবিসি রেডিওর ফেসবুক পাতায়। এখানে সর্বোচ্চ ভোটের ভিত্তিতে তিনজন বৈশাখী কন্যাকে নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এবিসি রেডিওর ফেসবুক পাতায় (facebook.com/abcradiofm89.2) যেতে হবে আর কান রাখতে হবে এবিসি রেডিওতে। বিজ্ঞপ্তি।