একসঙ্গে আবার দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত প্রেম এত মায়া ছবির শুটি​ংয়ের সময় পিয়া ও সাইমন
এত প্রেম এত মায়া ছবির শুটি​ংয়ের সময় পিয়া ও সাইমন

শেষ হয়নি এত প্রেম এত মায়ার শুটিং। তার আগেই আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ছবিটির জুটি সাইমন ও পিয়া। এত প্রেম এত মায়া ছবির শুটিং থেকে তাঁরা যোগ দেবেন মোস্তাফিজুর রহমানেরই ইফতেখার ছবিতে। সেখানে ইফতেখারের চরিত্রে অভিনয় করবেন সাইমন।
একসঙ্গে এই নতুন ছবিতে কাজের খবরটি নিশ্চিত করেছেন সাইমন ও পিয়া দুজনেই।
সাইমন বলেন, ‘পিয়ার সঙ্গে প্রথমবার কাজ করেই ভালো লেগে গেছে। কাজের প্রতি তাঁর আগ্রহ ও আন্তরিকতা আছে। সবচেয়ে বড় কথা, তাঁর ভেতরে ভালো কাজের চেষ্টা আছে।’ সহশিল্পীর গুণকীর্তন করে মন্তব্য করেছেন পিয়া বিপাশাও। তিনি বলেন, ‘সহশিল্পীকে যথেষ্ট সম্মান করেন সাইমন। কাজের সময় তাঁর সাহায্য, সহযোগিতায় আমি মুগ্ধ।’
রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে ছবির কাহিনি, জানিয়েছেন ইফতেখার ছবির পরিচালক। আসছে ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। দৃশ্য ধারণ করা হবে শহর ও গ্রাম দুই জায়গাতেই।