একসঙ্গে আমির খান ও রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর পর আবার পর্দায় একসঙ্গে হচ্ছেন আমির খান ও রানী মুখার্জি। রিমা কাটগি পরিচালিত একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের দুজনকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ছবিটির শুটিং। ‘গোলাম ও মঙ্গল পান্ডের পর আবারও আমিরের সঙ্গে জুটিবদ্ধ হতে পেরে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। আমির ও শাহরুখ দুজনই আমার খুব প্রিয় অভিনেতা। আমি যখন একদম নতুন, তখন তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’ বললেন রানী মুখার্জি। রানী অভিনীত নো ওয়ান কিলড জেসিকা মুক্তি পাবে আগামী বছরের শুরুতে। ওয়েবসাইট।