একসঙ্গে ইমন ও শ্রাবণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে ইমন ও শ্রাবণ্য
বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে ইমন ও শ্রাবণ্য

বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয় নিয়েই ব্যস্ততা ইমনের। অন্যদিকে উপস্থাপনা ও বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করলেও এখন ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করছেন শ্রাবণ্য তৌহিদা। এবার একসঙ্গে বিজ্ঞাপনে দেখা যাবে এই দুজনকে।
একটি ওয়াশিং মেশিন প্রস্তুতকারক ও বাজারজাতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হলেন দুজন। আজ শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং চলছে বিজ্ঞাপনটির।
উভয়েরই একে অপরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নতুন। শ্রাবণ্যর সঙ্গে কাজের ব্যাপারে ইমন বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে তাঁর উপস্থাপনা দেখেছি। বিভিন্ন চ্যানেলে গানের সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনাও করতে দেখি। পর্দায় বেশ সাবলীল। কাজের প্রতি তাঁর একাগ্রতা আছে।’
ইমন প্রসঙ্গে শ্রাবণ্যের মন্তব্যও একই রকম। তিনি বলেন, ‘মডেল হিসেবে আগে থেকেই ইমন ভাইয়ের ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে পরিচয় থাকলেও আগে কাজ হয়নি। কাজের সুযোগ পাওয়াতে খুশি আমি।’ বিজ্ঞাপনটি পরিচালনা করছেন পূজা রোজারিও।