একসঙ্গে এলটন ও লিওন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষীয়ান দুই সংগীত-তারকা এলটন জন ও লিওন রাসেল মিলে একটি অ্যালবাম বের করছেন। অ্যালবামের গানগুলোর ধারণকাজ চলছে লস অ্যাঞ্জেলেসে। গানগুলো দুই তারকার লেখা। প্রযোজনায় রয়েছেন টি বোন বারনেট। অ্যালবামের নাম ও প্রকাশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। অ্যালবামে অতিথিশিল্পী হিসেবে কাজ করছেন নিল ইয়াং, বুকার টি. জোনস, মার্ক রিবোট ও জিম কেল্টনার। অ্যালবামে বিভিন্ন ধরনের ১৫টি গান রাখা হচ্ছে। এলটন জনের সর্বশেষ স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয় ২০০৬ সালে। এটি ছিল দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কিড। লিওন রাসেল অনেক দিন ধরেই গানের ভুবনের আলোতে নেই। গত জানুয়ারিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। ওয়েবসাইট।