একসঙ্গে চঞ্চল-শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন দুজনই অভিনয়ের মানুষ। পাশাপাশি গানও করেন। আলাদাভাবে প্লে-ব্যাকের পাশাপাশি অডিও অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। কিন্তু এবারই প্রথম একসঙ্গে চলচ্চিত্রের গানে শোনা যাবে তাঁদের কণ্ঠ। চলচ্চিত্রের নাম ‘পিতা’। পরিচালনা করছেন মাসুদ আখন্দ।‘তোর ভিতরে আমি থাকি আমার ভিতর তুই/দুইয়ে মিলে একটা মানুষ/একের ভিতর দুই’—এমন কথার গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তিনি বলেন, এরই মধ্যে সত্যগীত স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন। আর কয়েক দিনের মধ্যেই কণ্ঠ দেবেন চঞ্চল।ইমন সাহা আরও বলেন, ‘চলচ্চিত্রের কাহিনি মাথায় রেখেই দুজনের জন্য গানটি তৈরি করেছি। শাওন আপা খুবই ভালো গেয়েছেন। আশা করছি চঞ্চলের কণ্ঠেও গানটি ভালো লাগবে। গানটির সুরেও কিছু নতুনত্ব রাখা হয়েছে।’