একসঙ্গে তুহিন-পড়শী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের আলোচিত দুই সংগীতশিল্পী শফিক তুহিন ও পড়শী। এবার প্রথমবারের মতো এক অ্যালবামে গান করলেন তাঁরা। ঈদকে সামনে রেখে দু-এক দিনের মধ্যেই সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে তাঁদের মিক্সড অ্যালবাম ‘অনুরাগ’। অ্যালবামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। ‘একলা একা বসে আছি কখন যে আসবে তুমি, ভাবনারই দোলনাতে সারাক্ষণ ভাসছি আমি’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজনে মুশফিক লিটু। অনুরাগ অ্যালবামে আরও গান গেয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, তৌসিফ, রাজিব, নওরীন, লিজা, বেলাল খান ও আর্নিক। জানা গেছে, ‘গানটির সুর ও সংগীত তুহিন ও পড়শীর খুব পছন্দ হয়েছে। এমনকি গেয়েছেনও দারুণ। দুজনেরই আশাবাদ, শ্রোতাদের গানটি পছন্দ হবে।