একসঙ্গে দুই খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের দুই খান আমির ও শাহরুখকে অনেক দিন পর আবার একসঙ্গে দেখা গেল। দুজনের সঙ্গে আরও ছিলেন শাহরুখের স্ত্রী গৌরি ও পরিচালক করণ জোহর। ‘পিপলি লাইভ’ ছবির প্রচারণার জন্য আমির এখন লন্ডনে। আর সেখানে আগে থেকে ‘রা. ওয়ান’ ছবির শুটিংয়ের ব্যস্ত শাহরুখ খান।শাহরুখের সেখানে অবস্থানের খবর শুনে আমির খান স্পেশাল একটি প্রদর্শনীর আয়োজন করেন। আমিরের ওই প্রদর্শনীতে করণ জোহর, শাহরুখ ও গৌরিকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় শাহরুখ খান সেখানে উপস্থিত না থাকতে পারলেও ডিনারের জন্য ঠিকই সময় বের করেছিলেন। লন্ডনের একটি জাপানিজ রেস্তোরাঁয় তাঁরা সবাই রাতের খাবার সারেন। পরে সেখানে আমির-শাহরুখ পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।