একসঙ্গে দুটি ধারাবাহিক শুরু করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে বিনোদন জগতের নানা খবর নিয়ে অনুষ্ঠান ‘মিডিয়া ভুবন’। এটি পরিচালনা করছেন কমল চাকমা। উপস্থাপনা করছেন হূদি হক। কথা হলো তাঁর সঙ্গে।‘মিডিয়া ভুবন’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।৩১ মার্চ বাংলাভিশনের চার বছর পূর্ণ হচ্ছে। এই চ্যানেলে একেবারে শুরুর দিকে যে কটি অনুষ্ঠান ছিল, মিডিয়া ভুবন এর মধ্যে একটি। শুরু থেকেই আমি এ অনুষ্ঠানটির সঙ্গে আছি। মাঝে কিছুদিন দেশের বাইরে থাকার কারণে কয়েকটা পর্ব করতে পারিনি। আমি তো অনেক কাজই করছি—অভিনয়, পরিচালনা। কিন্তু এখন দেখছি, দর্শকেরা আমাকে উপস্থাপক হিসেবেই বেশি পছন্দ করছে। কিন্তু উপস্থাপনা করার কোনো পরিকল্পনা কখনোই আমার ছিল না। শেষ পর্যন্ত এটাই জনপ্রিয় হয়েছে।আপনার পরিচালনায় নাইনটিন টুয়েন্টি ধারাবাহিকটি তো শেষ হলো। এরপর কিছু ভেবেছেন?হ্যাঁ, একসঙ্গে দুটো ধারাবাহিকের কাজ শুরু করব। বাবা ইনামুল হক আশির দশকে বিটিভির জন্য একটি নাটক লিখেছিলেন। নাম দেয়াল। এক ঘণ্টার ওই নাটকের গল্পটি ভেঙে এবার ধারাবাহিক তৈরি করব। চিত্রনাট্য লেখার কাজ চলছে। এটি মফস্বলভিত্তিক গল্প। কাজটা যেহেতু ঢাকার বাইরে করতে হবে, তাই মার্চ ও এপ্রিল মাসকেই বেছে নিয়েছি। আর অন্যটি একেবারেই শহুরে গল্প। সামাজিক অবক্ষয়, মানসিক দ্বন্দ্ব ও সাফল্য পেতে প্রতিযোগিতা—এ দিকগুলোই থাকবে তাতে। ওটার কাজও মার্চেই শুরু করব।এর মধ্যে নতুন কোনো কাজ করেছেন?একটি টেলিছবি তৈরি করেছি। সবাই প্রথম এক ঘণ্টার নাটক নয়তো টেলিছবি দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর ধারাবাহিক তৈরির পরিকল্পনা করেন। কিন্তু আমার হয়েছে উল্টোটি। আমি আগে ধারাবাহিক তৈরি করেছি। টেলিছবির নাম হেই রাজকন্যা। মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কক্সবাজার, সেন্ট মার্টিন আর হিমছড়িতে কাজ করেছি। খুব সুন্দর হয়েছে।মঞ্চের কী খবর?আমাদের প্রাগৈতিহাসিক নাটকের ৬০তম প্রদর্শনী হলো সম্প্রতি। ওটাতে নিয়মিতই কাজ করছি। এদিকে দল থেকে মঞ্চে এসেছে নতুন নাটক সেইসব দিনগুলো। এতে আমিও আছি, কিন্তু উল্লেখ করার মতো নয়। সামনে আরেকটি নাটক আসছে। আর্থার মিলারের পুশিক্যাট। এখন ওটার সংগীত ও আনুষঙ্গিক কাজ চলছে। এই কাজগুলোর সঙ্গেও আছি।