একসঙ্গে বাবু-কুসুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ও কুসুম সিকদার একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। কিন্তু কোনো নাটকে জুটি হয়ে কাজ করা হয়নি তাঁদের। এই প্রথম একটি নাটকে জুটি হলেন তাঁরা। নাম কাকতালীয়। রচনা করেছেন গোলাম রাব্বানী। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল।সম্প্রতি ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই যেকোনো একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।নাটকের গল্পটি পত্রিকা অফিসের একজন কম্পিউটার কম্পোজারকে নিয়ে। যিনি প্রতিদিনই নানা গল্প-উপন্যাস কম্পোজ করেন। হঠাৎ একটি গল্পের সঙ্গে তাঁর জীবনের মিল পান। একেবারে হুবহু সবকিছু মিলে যায়। পরে এই কম্পোজার গল্পের লেখকের সন্ধানে বের হন। ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাকতালীয় নাটকের গল্প।