একসঙ্গে বিবার আর সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ। এই দুই টিন তারকার মন দেওয়া-নেওয়ার ঘটনা এত দিন জানা হয়ে গেছে প্রায় সবার। বাকি ছিল তাঁদের একসঙ্গে জনসমক্ষে আসাটা। এবার সেটাও হয়ে গেল। কোনো রকম রাখঢাক না করেই তাঁরা কদিন আগে হাজির হয়েছিলেন একটি পার্টিতে। এমনকি হাসিমুখে একসঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন তাঁরা। জাস্টিন বিবারের ১৭তম জন্মদিনও এই জুটি পালন করেছেন একসঙ্গে। তবে শুধু আনন্দফুর্তি করেই জাস্টিন শেষ করেননি তাঁর জন্মদিন। সেদিন দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহও করেছেন তাঁরা দুজনে মিলে। ওয়েবসাইট।