একসঙ্গে মিশা সওদাগর-সোহেল খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আর নাটকে ভিন্নধর্মী অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করেছেন সোহেল খান। দুজনের অভিনয়জীবন দীর্ঘদিনের হলেও একসঙ্গে কখনোই কাজ করা হয়নি তাঁদের। এবার তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তবে নাটক কিংবা চলচ্চিত্রে নয়। আবাসনশিল্পের একটি বিজ্ঞাপনচিত্রে তাঁদের একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ।সোহেল খান বলেন, ‘মিশা সওদাগর চলচ্চিত্রের খুবই জনপ্রিয় একজন অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা অনেক দিনের। সুযোগটা পেয়ে খুবই ভালো লাগছে। কাজটি নিয়ে কিছুটা স্নায়ুচাপে আছি। বিজ্ঞাপনচিত্রটিতে উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালোভাবে কাজটি করার।’নঈম ইমতিয়াজ বলেন, বিজ্ঞাপনচিত্রটির গল্পের প্রয়োজনে দুই মাধ্যমের জনপ্রিয় দুই অভিনেতাকে দিয়ে একসঙ্গে কাজ করানো হচ্ছে। গল্পনির্ভর এই বিজ্ঞাপনচিত্রে দুজনকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করা হবে।পরিচালক জানান, চলচ্চিত্রের কাজে মিশা সওদাগর বর্তমানে ব্যাংকক রয়েছেন। তাঁর দেশে ফেরার পরই বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে।