একসঙ্গে শ্যারন-মল্লিকা
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এখন যুক্তরাষ্ট্রে আছেন। তবে আসল খবর হচ্ছে, তিনি খুব শিগগির হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মল্লিকার সঙ্গে হলিউডের আরেক বিখ্যাত অভিনেত্রী শ্যারন স্টোনের এ বিষয়ে কথাবার্তাও হয়েছে। সম্প্রতি এ দুই তারকা আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা স্মাইল আয়োজিত এক চ্যারিটি মিশনে অংশ নেন।সেখানেই শ্যারন স্টোন বলিউড অভিনেত্রী মল্লিকা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে আসার পর থেকেই তাঁরা দুজন একসঙ্গেই ছিলেন। পুরো অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে বসে পরস্পর কাজ নিয়ে বিভিন্ন কথা বলেন। তাঁরা পরবর্তী সময়ে মিলিত হওয়ার কথাও বলেন।’ মল্লিকার সঙ্গে কথা বলে টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।সূত্রমতে আরও জানা যায়, শ্যারন স্টোনই হচ্ছেন ছবিটির প্রযোজক। কথাবার্তা বলে শ্যারন তাঁর পরবর্তী ছবিতে মল্লিকাকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। এ ছাড়া ছবিটিতে শ্যারন স্টোনের নিজেরও অভিনয় করার সম্ভাবনা রয়েছে।-ওয়েবসাইট