একসঙ্গে ১০ তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার অনুষ্ঠান শুরু হতে এখনো ২১ দিন বাকি। এরই মধ্যে অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সবকিছুরই অবসান ঘটবে ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। তার আগে অনুষ্ঠানটিকে নিয়ে তারকাদের মধ্যে কি ভাবনা কাজ করছে তা নিয়ে তৈরি হয়েছে ‘পর্দার পেছনের গল্প’ নামের একটি অনুষ্ঠানের। গত ৫ এপ্রিল রাত সাড়ে নয়টায় চ্যানেল আইতে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে। গতকাল বুধবার রাতে শুটিং হয়েছে ২য় পর্বের ধারণকাজ। এতে অংশ নিতে বুধবার গভীর রাতে মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানের টিভি অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পাওয়া নারী ও পুরুষ বিভাগের নয়জন মিলিত হয়েছিলেন তেজগাঁওয়ে অবস্থিত একটি শুটিং স্পটে। এরা হলেন শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তারিন, জয়া আহসান, সুমাইয়া শিমু, তিশা ও বিন্দু। আসার কথা ছিল মনোনয়নে থাকা অভিনেতা জাহিদ হাসানেরও। তবে অন্য ব্যস্ততার কারণে তিন আসতে পারেন নি। সঙ্গে উপস্থাপক হিসেবে যথারীতি মডেল-অভিনেতা নোবেল। মেরিল-প্রথম আলো তারকা জরিপে টেলিশিন বিভাগে মনোনয়ন পাওয়া সেরা ৯জন অভিনয়শিল্পী চুটিয়ে আড্ডা দিয়েছেন উপস্থাপক নোবেলের সঙ্গে। এসব আড্ডায় উঠে এসেছে স্ব-স্ববিভাগে মনোনয়ন পাওয়া অভিনয়শিল্পীদের কাজগুলোর নেপথ্যের ঘটনাগুলো। একটা পর্যায়ে সবাই যেন পুরস্কারের পাওয়ার বিষয়টাকে ভূলে গিয়ে মেতে উঠেন তাঁদের কর্মজীবনে ঘটে যাওয়া নানা মজার অভিজ্ঞতা ভাগাভাগি করাতে। আবার অনেকে নিজেদের মধ্যকার বেফাঁস কথা করেছেন ফাঁস। এছাড়াও ঘটেছে আরও বিভিন্ন মজার ঘটনা। তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটা দিন। ‘পর্দার পেছনের গল্প’ প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে। গ্রন্থনা ও পরিকল্পনায় কবির বকুল, পরিচালনায় গাজী শুভ্র। সার্বিক সহযোগিতায় রয়েছে রেড ডট।