একসঙ্গে ১০ তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর পর্দার পেছনের গল্প অনুষ্ঠানে অংশ নিতে গত বুধবার রাতে ১০ জন তারকা একসঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন। টিভি অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পাওয়া নারী ও পুরুষ বিভাগের নয়জন আর তাঁদের সঙ্গে ছিলেন একজন। এ বছর পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ছোট পর্দার তারকারা হলেন—তারিন, জয়া আহসান, সুমাইয়া শিমু, তিশা, বিন্দু, শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তাঁদের বাইরেও মনোনয়ন পেয়েছেন জাহিদ হাসান।আড্ডা দিয়েছেন নয় তারকা নোবেলের সঙ্গে। নোবেলের উপস্থাপনায় ইতিমধ্যেই মেরিল-প্রথম আলো পুরস্কারের নেপথ্য ঘটনা নিয়েপর্দার পেছনের গল্পর প্রচার শুরু হয়েছে চ্যানেল আইতে। এই অনুষ্ঠানেরই দ্বিতীয় পর্বের জন্য হাজির হয়েছিলেন সেরা ১০ তারকা। ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে এঁদের মধ্যে দুজন সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পাবেন। পুরস্কারের টেনশনকে ছুটি দিয়ে তারকারা সেদিন এসেছিলেন মজার অভিজ্ঞতা ভাগাভাগি করতে। কেউ করেছেন গান, কেউ ফাঁস করেছেন মজার সব তথ্য। পর্দার পেছনের গল্প প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে। গ্রন্থনা ও পরিকল্পনায় কবির বকুল, পরিচালনায় গাজী শুভ্র।