একসঙ্গে ২টি অ্যালবামের প্রকাশনা
দেশাত্মবোধক ও আধুনিক গান-নির্ভর হূদয়ের গান-১ এবং হূদয়ের গান-২ শিরোনামের দুটি অ্যালবাম বাজারে এসেছে। অ্যালবামে দুটিতে মোট গান রয়েছে ২০টি। সবগুলো গানের কথা লিখেছেন জিয়া আহমেদ। আর সুর করেছেন আলাউদ্দীন আলী। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। দুটি অ্যালবামই প্রকাশিত হয়েছে একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, লে. জেনারেল হারুন-অর-রশিদ (বীর প্রতীক), কালের কণ্ঠ সম্পাদক আবেদ খানসহ অ্যালবামের সুরকার, গীতিকার ও শিল্পীরা।মোড়ক উন্মোচন শেষে উপস্থিত অতিথিদের সামনে হূদয়ের গান-১ অ্যালবামের দুটি মিউজিক ভিডিও দেখানো হয়। এ ছাড়া দুটি অ্যালবাম থেকে বেশ কয়েকটি জনপ্রিয় গান শিল্পীরা গেয়ে শোনান। অ্যালবাম দুটির সুরকার আলাউদ্দীন আলী বলেন, ‘অ্যালবাম দুটির ভাবনা একেবারে হঠাত্। প্রথমে দেশের গানের অ্যালবামটির কাজ করেছিলাম। পরে আধুনিক গানের। চেষ্টা ছিল ভালোভাবে গানগুলো করার।’জিয়া আহমেদ বলেন, ‘অনেক দিন ধরে কাব্যচর্চা করছি। কবিতা থেকে গান দু-একজনের কণ্ঠে প্রকাশিতও হয়েছে। পরে বন্ধুর উত্সাহে অ্যালবামের ২০টি গান লেখা। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ হূদয়ের গান-১ এবং হূদয়ের গান-২ অ্যালবামের শিল্পীরা হলেন—সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, রফিকুল আলম, এন্ড্রু কিশোর, শুভ্র দেব, মনির খান, এস আই টুটুল, বিপ্লব, রুমানা ইসলাম, দিনাত জাহান, তিশমা, বিউটি, লিজি আহমেদ, ফারজানা আলী, কোনাল ও দিপ্তী।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিন লাকী।