একসঙ্গে ৪টি অনুষ্ঠানের প্রিমিয়ার শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতে দর্শকদের জন্য বেশকিছু নতুন অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে বৈশাখী টেলিভিশন। এর মধ্যে রয়েছে দুটি ধারাবাহিক নাটক, রিয়্যালিটি শো ও একটি বিদেশি ধারাবাহিক নাটকের বাংলায় ডাবিং। গতকাল বৃহস্পতিবার গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান চারটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান উপপ্রধান আহসান কবির, ইকারুসের ডানার রচয়িতা ও পরিচালক হূদি হক, নিসর্গের পরিচালক রুলিন রহমান, অন্য আলোর গানের বিপ্লব রহমান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী ও সিইও মনজুরুল আহসান বুলবুল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈশাখী টিভির নির্বাহী পরিচালক মো. ফরিদ আক্তার, মো. মনিরুল ইসলাম পরিচালক (বিপণন), ফেরদৌস আহমেদসহ (সম্প্রচারপ্রধান) ঊর্ধ্বতন কর্মকর্তা।বৈশাখী টিভির প্রধান নির্বাহী এবং সিইও মনজুরুল আহসান বুলবুল তাঁর বক্তব্যে বলেন বৈশাখী এখন অনুষ্ঠান, সংবাদ ও কারিগরি দিক থেকে দেশের অন্যতম টিভি চ্যানেলে পরিণত হয়েছে। কেবল শাহরুখের মতো স্টারের লাইভ সম্প্রচার করে নয়, দেশীয় সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে বৈশাখী তার একটি স্বতন্ত্র ব্র্যান্ডে দশর্কদের কাছে পরিচিত হবে। প্রতিবন্ধীদেরকে তিনি আলাদা প্রতিভা বলে আখ্যায়িত করে বলেন যে, এরা যে বিষয়ে পারদর্শী তার বিকাশে বৈশাখী অন্য আলোর গানের মতো অনুষ্ঠান প্রচার করছে।মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বৈশাখী টিভি দিনে দিনে অনুষ্ঠান ও সংবাদে অনেক ভালো করছে। অন্য আলোর গানের প্রচার তাঁর মন্ত্রণালয়ের কাজকে অনেক সহজ ও গতিশীল করবে বলেও তিনি মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে মো. রফিকুল আমীন বলেন বৈশাখী টিভি আমাদের সবার। মান ও বিভিন্নতায় অন্যদের ছাড়িয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। সব শেষে অন্য আলোর গান প্রতিযোগিতার প্রতিবন্ধী শিল্পীরা তাঁদের গান পরিবেশন করেন।