এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জলকণা। এটি লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। এখানে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। কথা হলো তাঁর সঙ্গে।জলকণা ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন।এই নাটকে আমার চরিত্রটি শুরু হয়েছে ২০ পর্ব থেকে। অনেকটা হঠাত্ করেই দর্শক আমাকে দেখতে পায়। একমাত্র মেয়েটি অসুস্থ। তাঁকে সঙ্গে নিয়ে ঢাকায় এসেছি। পথে দেখা হয় পুরোনো প্রেমিকার সঙ্গে। এর পর থেকে আমাকে ঘিরে অন্যদের জীবনের ওপর নানা নেতিবাচক প্রভাব পড়ে। আমি পেশায় একজন সাংবাদিক। সাহিত্যের চর্চা করি। নানা ঘটনাপ্রবাহ নিয়ে আমার জীবন। অনেকটা গল্প-উপন্যাসের মতোই। এনটিভিতে মামুলী একটা মানুষ ধারাবাহিকে আপনি অনেক দিন পর বাড়ি ফিরেছেন।হ্যাঁ, ১৭ বছর পর। ফিরে আসার পর আমার কথাবার্তা ও আচরণ পরিবারের অনেকের মনেই রহস্যের জন্ম দেয়। কারণ, আমি বাড়ি ছেড়ে যাওয়ার সময় যেমনটি ছিলাম, এখন তার একেবারেই উল্টো। রহস্য হওয়ারই কথা। তবে এতটুকু বলতে পারি, সামনে আমাকে ঘিরে অনেক ঘটনা ঘটবে। একসময় নিজেই ঘটনা হয়ে যাব। এ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন। নাটকটির কাজ প্রথম যখন করেছি, তখন ছিল তুমুল বৃষ্টি। আট পর্বের কাজের জন্য তিনবার যেতে হয়েছিল। একবার তো বৃষ্টির জন্য পরিচালক ক্যামেরাই খুলতে পারেননি। আর কিছুদিন আগে কাজ করেছি ভয়ংকর শীতের মধ্যে। চিত্রনাট্য অনুযায়ী নাটকের পোশাক একেবারেই হালকা, কোনো গরম কাপড় নেই। বুঝতেই পারছেন, প্রকৃতির সঙ্গে লড়াই করে কাজ করতে হয়েছে।আজ তো চ্যানেল আইয়ে আপনার লেখা একটি ধারাবাহিক প্রচারিত হবে।আলোছায়া। রাইসুল ইসলাম আসাদ এটি পরিচালনা করেছেন। কাজ করেছিলাম বছর পাঁচেক আগে। আমার নিজের দেখা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের ঘটনা নিয়ে নাটকটি লিখেছিলাম। অভিবাসীদের জীবনের নানা সংকট রয়েছে এখানে। গল্পের প্রয়োজনে নাটকে স্থান আর ঘটনার কিছু পরিবর্তন করেছি। আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন?হ্যাঁ, মেহেরজান। এ ছবিতে আরও অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, জয়া বচ্চন।