একা একা সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজে
সেলেনা গোমেজে

বয়স তো কম হলো না—উনিশ পেরিয়ে কুড়ি! সেলেনা গোমেজের বয়স হয়েছে ডানা মেলার। আর তাই এই গায়িকা-নায়িকা চাইছেন না মাতৃক্রোড়ে থাকতে। সেলেনা এখন বন্য—ঘরের বাইরেই তাঁর নাকি শান্তি। শান্তি বলতে এখানে সেলেনা স্বাধীনতাকেই বুঝিয়েছেন অবশ্য। মা-বাবার বাসা থেকে ‘টাটা’ বলার আগে তাই বাসাও খুঁজছেন সেলেনা। তিনি বললেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটাই সময়। আমার বেশ সামর্থ্য হয়েছে নিজ বাসায় ওঠার। পরিবারের সঙ্গে থাকা অবশ্যই আনন্দের, কিন্তু সময় হয়েছে নিজের মতো থাকার।’ আইএএনএস।