একা গান গাইছেন জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক ব্যান্ড ছেড়ে যাওয়ার পর অনেক দিন গান নিয়ে জনের তেমন কোনো কাজ চোখে পড়েনি। সম্প্রতি তিনি নিজের ব্যান্ড গড়েছেন। ব্যান্ডের নাম ইনডালো। কিন্তু ব্যান্ড নিয়ে নয়, গত শনিবার মৌলভীবাজারে গ্রামীণফোনের কনসার্টে জন একাই গান গেয়েছেন। আজ তিনি গান করবেন রেডিও স্বাধীনে। অনুষ্ঠানের নাম ‘প্র্যাকটিস প্যাড’। প্রচারিত হবে রাত ১১টায়।
জন বলেন, ‘আজ রেডিও স্বাধীনে আমি অ্যাকুস্টিক গিটার দিয়ে গান করব। ব্যান্ডের পাশাপাশি আমি এখন একক শিল্পী হিসেবেও গান করছি।’
ইনডালোর ব্যাপারে জন জানান, এ বছরের শেষ দিকে ইনডালোর প্রথম অ্যালবাম বাজারে আসার সম্ভাবনা আছে।